কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আদম তমিজিকে আবারও রিহ্যাবে পাঠাল ডিবি

আদম তমিজি হক। পুরোনো ছবি
আদম তমিজি হক। পুরোনো ছবি

আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে আবারও রিহ্যাব সেন্টারে পাঠিয়েঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

ডিবিপ্রধান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদম তমিজিকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু মাদকাসক্ত হওয়ায় তার আচরণ ও এলোমেলো কথাবার্তায় তাকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হারুন অর রশীদ বলেন, আদম তমিজির জন্য মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেছেন, সে (তমিজি) এখনো মানসিকভাবে সুস্থ না। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে।

গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদম তমিজি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তমিজি হক। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X