কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:১২ এএম
অনলাইন সংস্করণ

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করুন : প্রধানমন্ত্রী

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন, সেটাই আমি চাই। আমরা চাই, আমাদের চলচ্চিত্র দেশের অঙ্গন ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হোক। মানুষের জীবনে যেহেতু সচ্ছলতা এসেছে এবং তারা বিনোদনের দিকেও ঝুঁকছে কাজেই তাদের জন্য বিনোদনের ক্ষেত্রটাও আপনারা তৈরি করে দিতে পারেন।

তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযুক্তিবিদদের উন্নত প্রশিক্ষণ নিয়ে আরও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা উচিত। যাতে আমাদের সিনেমা বিশ্বমানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা চলচ্চিত্র অঙ্গনের ভাই-বোনেরা এখানে আছেন, বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের আমি বলব, আপনারা একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় ইতিমধ্যেই আপনারা প্রমাণ করেছেন। ইদানীং নির্মিত অনেক চলচ্চিত্রই মানসম্পন্ন এবং পারিবারিক বিনোদনধর্মী বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমাদের সবার যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায়। সে ব্যবস্থাটা যাতে হয় সেটাই আমরা চাই।

এ সময় ফিল্ম আর্কাইভ ভবন এবং ১৬ তলা আধুনিক তথ্য ভবন নির্মাণসহ সরকারের চলচ্চিত্র ও গণমাধ্যম উন্নয়নের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X