কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূত।

পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে বেঠকে গভীর উদ্বেগ জানিয়েছি।

নির্বাচন নিয়ে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন মার্কিন এ রাষ্ট্রদূত। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়।

এদিকে বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে তপশিল ঘোষণা হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন আর সংলাপের সুযোগ নেই।

ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, সংলাপের জন্য যে সময় প্রয়োজন সে সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন।

তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান।

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X