কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি না মানলে ব্যবস্থা নেবে ম্যাজিস্ট্রেটরা : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর। পুরোনো ছবি
নির্বাচন কমিশনার মো. আলমগীর। পুরোনো ছবি

মনোনয়ন ফরম কেনার সময় প্রার্থীদের মিছিল বা শোডাউন নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়েনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, পার্টি অফিসের ভিতরে তারা রাজনৈতিক কি কার্যক্রম করল না করল এটি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়বে না। আর কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা এগুলো রিটার্নিং কর্মকর্তারাই দেখবেন। তবে এলাকায় গাড়ি বা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে তারা এখন কোনো প্রচারণা করতে পারবে না।

আজ বুধবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আচরণবিধি না মানলে ব্যবস্থা নেবে ম্যাজিস্ট্রেটরা। আগামী ২৮ তারিখ থেকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে তারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কেউ এখন ভোট চাইতে পারবে না।

রাজশাহীতে একজন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছেন এ বিষয়ে আমরা জেনেছি এই বিষয়ে আপনার আপনাদের মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কমিশনে রিপোর্ট দিয়েছেন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

বিদেশি পর্যবেক্ষক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা বিভিন্ন দেশের নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা কেবলমাত্র তাদের লোকাল খরচ বহন করবো কিন্তু অন্য কোনো খরচ বহন করবো না। অন্য দেশেও নির্বাচন হলে আমাদের আমন্ত্রণ জানালে তারাও আমাদের খরচ বহন করে। নির্বাচন কমিশনাররা বাদে অন্য যারা সাংবাদিক বা অন্য সংস্থার লোকজন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন তারা নিজের খরচে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রমোশন করতে চাইলে আপনাদেরকে অবগত করতে হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আরপিও অনুযায়ী পুলিশের কমিশনার এবং বিভাগীয় কমিশনার এর নিচে যত কর্মকর্তা আছে তারা নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বদলি করতে পারবেন না। কোন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর আচরণ যদি নির্বাচন কমিশনার কাছে মনে হয় নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে তাহলে সেই কর্মকর্তাকে ওই জায়গা থেকে নির্বাচন কমিশন বদলি করে দিতে পারবে এবং সংবিধানে আছে নির্বাহী বিভাগের কাছ থেকে নির্বাচন কমিশন যদি সহায়তা চায় তাহলে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ সহায়তা করবে।

বিরোধী দলের নেতাকর্মীরা অভিযোগ করেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকার দলের পক্ষে কাজ করে। এই অভিযোগের বিষয়ে আপনাদের মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭০ সাল থেকে এরকম অভিযোগ শুনে আসছি এরকম অভিযোগ থাকবেই। এরকম অভিযোগের কোনো ভিত্তি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X