কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএফইউজে’র নির্বাচন ৮ ডিসেম্বর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নির্বাচন আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিএফইউজে নির্বাচন কমিটির সভায় এ পুনঃতপশিল ঘোষণা করা হয়। এ নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল প্রার্থীদের সঙ্গে এক বৈঠক শেষে নির্বাচন কমিটি এ সিদ্ধান্ত নেয়। নির্বাচনে মহাসচিব প্রার্থী কাদের গণি চৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (রেজি নং : বি-১৯৮৭) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিটি এই যৌথ সভা আজ বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবস্থ বিএফইউজে কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন। নির্বাচন কমিটির সদস্য শফিক চৌধুরী ও মুজতাহিদ ফারুকী সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন এবং বিএফইউজে নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন গাজী ও মহাসচিব প্রার্থী কাদের গণি চৌধুরীর দেওয়া দুটি চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রার্থীদের মতামতের ভিত্তিতে সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিটি নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে বিরতি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X