কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সম্মিলিত নাগরিক সমাজ

‘বিদেশিদের তাড়াতে যা প্রয়োজন তা করব’

প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের নেতারা। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের নেতারা। ছবি : সংগৃহীত

দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিদেশিরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। সংগঠনটির নেতারা বলেছেন, বিদেশিদের আহ্বান করছি, আপনারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন। আমরা কোনো খবরদারি চাই না, বন্ধুত্ব চাই।

শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো’ শিরোনামে আয়োজিত মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের নেতারা এসব কথা বলেন।

মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশি বাংলাদেশে কু-তৎপরতা চালাচ্ছে। বড় বড় দেশের সঙ্গে অন্যান্য দেশও একত্রিত হয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক হয়েছে, সামাজিক অগ্রগতিও অনেক হয়েছে। এটা কারও কারও সহ্য হচ্ছে না।

তিনি বলেন, যারা একসময় আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের কার্যক্রম আমরা চালাব। আমাদের নীতি-নির্ধারণ আমরা করব। আমাদের নির্বাচন আমরা করব। বাইরের কারও হস্তক্ষেপ এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খলীকুজ্জমান বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ১৯৭১ সালে অনেকের বিরোধিতা সত্ত্বেও এ দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, আবারও তাদের এদেশ থেকে তাড়াবার জন্য যা কিছু করার প্রয়োজন তা করব। বিদেশিদের আহ্বান করছি, আপনারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন। আমরা কোনো খবরদারি চাই না, বন্ধুত্ব চাই। যারা বন্ধু হিসেবে আসবে আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করলে প্রতিবাদ জানাব।

সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ম হামিদ বলেন, আপনারা বিশ্বব্যাপী যে পরিমাণ মানবাধিকারের লঙ্ঘন করেছেন আগে সেদিকে তাকান। মানবাধিকারের জন্য আপনারা প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি। আপনারা আপনাদের স্বার্থের জন্য মানবাধিকারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব, আমাদের রাজনীতিবিদরাই নেবেন। জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। এখানে বাইরের শক্তির কিছু করার নেই, সেটা আমরা মানতেও রাজি না।

বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসুন আমাদের নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখুন, সেখানে কোনো ভুলত্রুটি থাকলে সেগুলো নিয়ে কথা বলুন। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করার যে নীলনকশা আপনারা করেন সেটা বাংলাদেশের জনগণ হতে দেবে না।

পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফা বলেন, দেশে কখনোই আমরা বিদেশি হস্তক্ষেপ মেনে নেব না। শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার গঠন হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্য আবদুল কুদ্দুস, শিক্ষাবিদ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মোতালেব, কর্মজীবী নারীর সংগঠক রাবেয়া আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X