কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৯ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এ আহ্বান জানান। সৌদিআরবে পবিত্র হজ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী আগে ধারণ করা হয়।

তিনি বলেন, ঈদের আনন্দ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূর করে মনের পশুকে কুরবানি করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, কুরবানির আনন্দের পাশাপাশি আমাদের আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ফলে, বিশ্বব্যাপী স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে।

তিনি আশা করেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X