কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার শোক

মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী। ছবি : সংগৃহীত
মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মোহা. নূর আলীর ফোনে কথা হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও ফোনে মোহা. নূর আলীর সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা. নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর (৩৭) মৃত্যু হয়। নাদিহা আলী মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X