মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গণফোরামের নেতাদের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণফোরামের নেতারা। ছবি : কালবেলা
ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণফোরামের নেতারা। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের শরিক গণফোরামের সাথে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধি দল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানের হোটেল আমারিতে এই বৈঠক হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার ম্যাথুস মিশনের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বৈঠকে সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। নির্বাচনের সময় আমাদের দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ সরকার বিগত দুটি জাতীয় নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচন করেছে। পুনরায় জনগণের ভোটাধিকার হরণ করতে জনগণ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ব্যতিত পাতানো নির্বাচন করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই পাতানো নির্বাচন বয়কট করেছে। জনগণের দাবিকে সমর্থন জানিয়ে গণফোরাম শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছে না। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে গণফোরাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X