কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসেছেন। শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরের সূচি অনুযায়ী জানা যায়, আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট-২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন তিনি।

পরের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আমিনা। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন শেষে সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন তিনি।

এর আগে ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল আমিনা জে মোহাম্মেদের। তবে করোনা পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত হয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১০

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১১

শেখ সাঈদ আরসালানের কবিতা

১২

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৩

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৫

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৬

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৭

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৮

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৯

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

২০
X