কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯

বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। ছবি : কালবেলা
বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। ছবি : কালবেলা

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ৯ জনের নাম পরিচয় জানানো হয়নি।

অভিযান শেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশন কেন্দ্রীক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটকরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। ব্যাপক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারব। তারা বিভিন্ন ধরণের নাশকতার সঙ্গে জড়িত ছিল সে হিসেবে তাদের নামে মামলা আছে। বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বলে জানায় র‍্যাব-৩ এর অধিনায়ক।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। এর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে। যাদের দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। বাকি দুজন ভাসমান ব্যক্তি। শনাক্তকারীদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করছি না।

তিনি বলেন, হরতাল-অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রল প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত ১১টায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। কিন্তু ১৭ ডিসেম্বর ভোর পৌনে ৫টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেনটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর ট্রেনটি প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়ে ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায় থামে। আগুনে ট্রেনের ৩টি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X