চবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ রোমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ রোমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে প্রায় ৯ ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রক্টরের গাড়িতে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে দুপুর ১২টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালে চাকসু নেতৃবৃন্দ আইন অনুষদ এলাকা থেকে রোমানকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে প্রক্টর অফিস থেকে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের দপ্তরে নেওয়া হয়।

সেখানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয় প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং চাকসু নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ৯টার দিকে চাকসু নেতৃবৃন্দের বাধার মুখেও রোমানকে ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয়।

চাকসু নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে হাসান মোহাম্মদ রোমান ফ্যাসিবাদী শক্তির পক্ষে সক্রিয় ছিলেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মদের আড্ডায় অংশ নেওয়া এবং শিক্ষার্থীদের অপরাধমূলক কাজে উসকানি দেওয়ার ছবিও ভাইরাল হয়েছে।

এদিকে অভিযোগগুলো অস্বীকার করে রোমান বলেন, ‘মাদকের বিষয়ে যে স্ক্রিনশটগুলো দেখানো হয়েছে, সেগুলো আমার নয়। আমি হলুদ দলের ছিলাম। হলুদ দলে থাকার কারণে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হয়েছে, তবে আমি কখনোই হলুদ দলের কোনো সাংগঠনিক পদে ছিলাম না।’

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে তার সাম্প্রতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি নিজ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করিনি। জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রমের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে উনি শিক্ষার্থীদের তুলে এনে মামলা দিতেন। সহকারী প্রক্টর থাকাকালীন জুবায়ের ভাইকে তুলে এনে মামলা দিয়েছেন, যার কারণে তার জীবন থেকে আড়াই বছর হারিয়ে গেছে। আইন বিভাগে একাধিকবার তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘চাকসুর নেতৃবৃন্দ যখন হাটহাজারী থানায় মামলা করতে যায়, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই মামলা তাদের আওতাধীন নয়। আমরা সুস্পষ্ট অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম, তবে মামলা গ্রহণ করা হয়নি।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘হাটহাজারী থানায় মামলা করা হবে। মামলা চলমান থাকবে এবং অতিরিক্ত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার নিরাপত্তা নিশ্চিত করেই তাকে ছেড়ে দিয়েছি। কারণ প্রক্টরিয়াল বডি কোনো ধরনের শাস্তি প্রদানের এখতিয়ার রাখে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X