কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
অতিরিক্ত সাধারণ সভায় প্রস্তাব

‘বাংলাদেশ সচিবালয়’ পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব স্টেশন করার দাবি  

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

মেট্রোরেল স্টেশনের নাম ‘বাংলাদেশ সচিবালয়’র পরিবর্তে অবিলম্বে ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার জোর দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব সদস্যরা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তারা ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় তারা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে না হওয়ায় সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অতিরিক্ত সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। পরে ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পড়ে শোনান। এরপর সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী স্ব স্ব প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদনের ওপর মোট ১৫ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন, সাইফুল আলম, মন্জুরুল আহসান বুলবুল, মো. ওমর ফারুক, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, উম্মুল ওয়ারা সুইটি, খায়রুল আলম, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), মো. সিদ্দিকুর রহমান, একেএম মহসীন, আকতার হোসেন, দেলোয়ার হাসান, সাঈদ তারেক, নাজমূল হক সরকার ও মনির হোসেন লিটন।

আলোচনায় সদস্যরা দ্রুত নতুন সদস্য পদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সব সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনাসহ সদস্যদের স্বাস্থ্য সেবা বৃদ্ধির পরামর্শ দেন।

সভাপতি ফরিদা ইয়াসমিন সব প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার এবং ক্রমান্বয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের স্টেশনটির নাম জাতীয় প্রেস ক্লাব করতে অনেক আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১০

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১১

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১২

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৩

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৪

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৫

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৬

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৭

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৮

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৯

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

২০
X