কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ঐক্য পরিষদের

নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঐক্য পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঐক্য পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্তোরাঁর সভাকক্ষে সংগঠন অয়োজিত ‘দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।

নির্বাচনের সময় কিংবা পরবর্তীকালে ২০০১ সালের অক্টোবর মাসের মতো সম্ভাব্য সংখ্যালঘুবিরোধী সন্ত্রাস ঠেকানো এবং ত্বরিৎ গতিতে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান পরিষদের নেতারা। সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক নবেন্দু দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. দ্বিজেন ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অধ্যাপক নবেন্দু দত্ত, বিষ্ণু গোপ, শিতাংশু গুহ, রীণা সাহা, দিলীপ নাথ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘অতীতের নির্বাচনকালীন ভয়াবহ অভিজ্ঞতা এবং অতি সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশের সংখ্যালঘুরা আশঙ্কা করছেন যে, তাদের ওপর যে কোনো সময় ২০০১, রামু, বা নাসিরনগরের মতো ভয়াবহ মাত্রার আক্রমণ হতে পারে। এ নিয়ে দেশে তারা যেমন গভীর উৎকণ্ঠায় আছেন আমরাও তেমনি আমাদের আত্মীয়স্বজনের জন্য উদ্বিগ্ন। দেশ-বিদেশে বহুল প্রচারিত ঘটনা ছাড়া সরকার কখনো সংখ্যালঘু নির্যাতকদের বিচার করেনি। তাই চিহ্নিত সংখ্যালঘু নির্যাতক সন্ত্রাসীদের দেশের সংখ্যালঘু নাগরিকদের নিশ্চিহ্ন করার কার্যক্রম বিনা দ্বিধায় চালিয়ে যেতে কোনো ভয় নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X