কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলা‌দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়া‌রি) জাপানের প্রধানমন্ত্রী‌ ফুমিও কিশিদাকে পাঠানো এক চিঠিতে এ শোক জানান তিনি।

চি‌ঠি‌তে প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক ও সুনামির ঝুঁকি আছে।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, সম্প্রতি বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার ও জাপান সাগর উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এ কঠিন সময়ে জাপানের জনগণের সঙ্গে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।

তিনি লিখেন, বাংলাদেশ ও জাপান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে ব‌লেও চি‌ঠি‌তে প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রেন বাংলাদেশ সরকারপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X