কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাপানের ১৬ সদস্যের দল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাপানের পর্যবেক্ষক দল। জাপানি ও বাংলাদেশি মিলিয়ে এ দলে থাকছেন ১৬ জন সদস্য।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় জাপানি দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো এ মিশনের নেতৃত্বে দেবেন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।

এতে আরও বলা হয়, নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ১২৮ জন পর্যবেক্ষক ও ৭৩ জন বিদেশি সাংবাদিক নির্বাচনের দিন মাঠে থাকার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X