কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গেল টিকিটে চড়া যাবে না দুই মেট্রোরেলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতের বেলায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, আগামী শনিবার (৮ জুলাই) থেকে নতুন এই সময়সূচিতে মেট্রো ট্রেন চলবে। তবে এই মেট্রো ট্রেন দুটিতে সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

মঙ্গলবার (৪ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই শনিবার থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ৮টা ১৫ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। এই মেট্রো ট্রেন দুটিতে সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

সেখানে আরও বলা হয়, এই ৩০ মিনিট ছাড়া গত ১৯ জুন তারিখে জারীকৃত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের ৯টি স্টেশন খুলে দেওয়া হয়। মেট্রোরেলের এখন সাপ্তাহিক ছুটি শুক্রবার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথও খুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: স্বপ্নের মেট্রোরেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X