কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্জন মানেই অগ্রহণযোগ্য নয় : বিদেশি পর্যবেক্ষক দল 

জাতীয় প্রেস ক্লাবে বিদেশি পর্যবেক্ষক দল। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে বিদেশি পর্যবেক্ষক দল। ছবি : সংগৃহীত

সদ্যসমাপ্ত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা অর্থবহ ও গ্রহণযোগ্য হয়েছে তা এ দেশের জনগণ, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও গণমাধ্যম নির্ধারণ করবে। কোনো রাজনৈতিক দল বর্জন করলে বা ভোটারের কম উপস্থিতির কারণে নির্বাচন অগ্রহণযোগ্য হয় না। তবে প্রধান বিরোধী দল এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হতো।

বিদেশি পর্যবেক্ষকরা সোমবার (৮ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত তিনটি পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে বিদেশি পর্যবেক্ষক দলগুলো কোনো অনিয়ম দেখেনি জানিয়ে বলেছে, নির্বাচনের আগে ও ভোটগ্রহণ চলাকালে বেশকিছু সহিংসতা সত্ত্বেও অবাধ, সুষ্ঠু, নিরাপদ, নিয়মতান্ত্রিক ও আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে। ভোটে নারী ও তৃতীয় লিঙ্গসহ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। ভবিষ্যতের নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন পর্যবেক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাবে গতকাল সকাল সাড়ে ১১টায় প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নরওয়ের পর্যবেক্ষকরা সংবাদ সম্মেলন করেন। সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে ও আমেরিকার দ্য হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) চিফ অব স্টাফ আলেকজান্ডার বার্টন গ্রে এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন। এরপর দুপুর সাড়ে ১২টায় একই ভেন্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, ইরাক, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এই ৯টি দেশের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দলটি থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রীলঙ্কার সংসদ সদস্য সৈয়দ আলী জহির মাওলানা ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। এছাড়াও দুপুর ২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করেন বেলজিয়ামভিত্তিক সংস্থা দক্ষিণ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাবেক সংসদ সদস্য পাওলো কাসাকা। তার সঙ্গে ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর উইলেম ভ্যান ডার গেস্তা এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক জ্যাকসন। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনে কোনো সহিংসতা যেন না হয় আশা প্রকাশ করে উইলেম ভ্যান বলেন, নির্বাচন কোনো খেলা নয়। এখানে বর্জন খুব বেমানান। আর বর্জন মানেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ধারণাও সঠিক নয়।

পাওলো কাসাকা বলেন, নির্বাচনে না এসে বিএনপি নিজেকে খেলার বাইরে নিয়ে গেছে। একই ভুল আগামীতে দলটি করবে না বলে আশাপ্রকাশ করে তিনি আরও বলেন, আমরা ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে উপস্থিত ছিলাম। পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট। তাই কম ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়।

মার্ক জ্যাকসন বলেন, জ্বলন্ত ট্রেনের খবর জেনে ভেবেছিলাম ভোটের দিন এরকম কিছু সহিংসতা হবে। শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। নিয়ম মেনে প্রত্যেকটি ধাপ সম্পন্ন হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জন্য প্রত্যাশিত।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কতটা অর্থবহ ও গ্রহণযোগ্য সেই বিচার বাংলাদেশের জনগণ করবে মন্তব্য করে স্নেহাশিস সুর বলেন, বিদেশি পর্যবেক্ষকরা এসে কয়েকটি বুথে গিয়ে এত বড় বিষয়ে মন্তব্য করতে পারবে না। তবে আমরা মনে করি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বিদেশি পর্যবেক্ষক দলের আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা পৃথিবী পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের মাধ্যমে একটা বার্তা পেয়েছে।

সৈয়দ আলী জহির মাওলানা জানান, তারা ঢাকার ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে যথেষ্ট ভোটার উপস্থিতি ছিল। কিছু রাজনৈতিক দল ভোটে অংশ না নিলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পাওয়া গেছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করাকে উৎসাহিত করেন। তবে সব রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। আলেকজান্ডার বার্টন গ্রে বলেন, এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলগুলো ভোটারদের কোনো ভয়ভীতি দেখায়নি। এটা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য শুভ লক্ষণ। তবে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। সরকারি দলের প্রার্থী, স্বতন্ত্র ও অন্যান্য দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, যা অপ্রত্যাশিত। কিন্তু সামগ্রিক নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করলে সেসব ঘটনা খুবই নগণ্য।

জিম বেটস বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশের ভোট হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X