কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের জিজ্ঞাসা করুন, তারা কেন এটা বলছে : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ‘নির্বাচন ফ্রি ফেয়ার হয়নি’ যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোট নিয়ে নির্বাচন কমিশন ও বিদেশি একাধিক রাষ্ট্রের বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন কেমন হলো, কী হলো না হলো সেসব বিষয়ে এরই মধ্যে (সোমবার) প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। এর বাইরে আমাদের বক্তব্য নেই। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমাদের যা করার সেভাবেই করেছি। বিধিসম্মতভাবে করেছি, নিয়মতান্ত্রিকভাবে সবকিছু হয়েছে। আমরা মনে করি, যা যা করার তা সঠিকভাবেই করেছি।

বিদেশিরা তাহলে কেন বলছে ভোটটা নিয়ম মতো হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিদেশিদের জিজ্ঞেস করুন। কে কী বলল দেখার তো আমরা সময় পেলাম না। এটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করে যাব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট না কি অসন্তুষ্ট কোনোটাই বলব না। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে ছিল সে অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইনশৃঙ্খলা খুব ভালো ছিল।

তিনি বলেন, ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। সেখানে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফল স্থগিত করা হয়েছিল। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি। এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। এখন গেজেট করার জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X