কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও (সদ্য বিলুপ্ত) তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন নিয়ে টানা চুতর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন। এই আইনপ্রণেতা নবম জাতীয় সংসদে ঢাকা-১১ আসন থেকে প্রতিনিধিত্ব করেন। দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১২ আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে যুদ্ধ করেছেন।

জন্ম

আসাদুজ্জামান খান কামাল ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার তেজগাঁও থানার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা আশরাফ আলী খান সরকারি কর্মকর্তা ছিলেন এবং মায়ের নাম আকরামুন নেসা। আসাদুজ্জামান খান পরিবারে দ্বিতীয় সন্তান। তাদের পৈতৃক নিবাস ঢাকা জেলার দোহারে।

শিক্ষা

আসাদুজ্জামান ১৯৬৫ সালে ঢাকা পলিটেকনিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন।

অন্যান্য প্রতিভা

আসাদুজ্জামান খান লেখাপড়ার পাশাপাশি সত্তরের দশকে মঞ্চ নাটক করতেন। ব্যাডমিন্টন ও দাবা খেলায়ও পারদর্শী ছিলেন তিনি।

রাজনৈতিক জীবন

আসাদুজ্জামান খান মুক্তিবাহিনীর সদস্য হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে সেক্টর ২-এ যুদ্ধ করেন তিনি। আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রেস কাউন্সিল ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

তিনি ২০০৮ সালে বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আসাদুজ্জামান ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং আবারও শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন

আসাদুজ্জামান খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লুৎফুল তাহমিনা খানের সঙ্গে। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দোহার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১০

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১১

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১২

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৩

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৪

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৫

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৬

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৭

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৮

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৯

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

২০
X