নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১১:৫৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব : সমাজকল্যাণমন্ত্রী

চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত এ মন্ত্রী বলেন, বর্তমানে হতদরিদ্রের হার ৫ দশমিক ৬ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার জন্য সব ধরনের চেষ্টা করে যাব।

দীপু মনি বলেন, যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।

নতুন দপ্তরে রোববার যাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে গিয়ে বুঝব নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা সমাজের বৈষম্য দূর করতে চেয়েছেন, এটা সেই মন্ত্রণালয়। সে লক্ষ্যে অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কাজ করব।

চাঁদপুরবাসীর উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। একবার নয়, চারবার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X