মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা, প্রধান শিক্ষক বললেন ‘আমার ভুল হয়েছে’

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, ইনসেটে অভিযুক্ত প্রধান শিক্ষক। ছবি : কালবেলা
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, ইনসেটে অভিযুক্ত প্রধান শিক্ষক। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা রেখে পুরস্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদার। এতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনায় তাকে শোকজ করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

সরেজমিন জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) শোক ঘোষণা করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। শোক পালনের কর্মসূচি হিসেবে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সাধারণ ছুটির দিন (বুধবার) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী স্থানীয় এলাকাবাসী ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদারের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার এবং দলমতের ঊর্ধ্বে সব শ্রেণিপেশার মানুষ গভীরভাবে শোকাহত। রাষ্ট্র সাধারণ ছুটিসহ ৩ দিনের শোক কর্মসূচির ঘোষণা করেন। অথচ, নাসির উদ্দিন তপদার স্কুল খোলা রেখে পুরস্কার বিতরণ ও ফলাফল ঘোষণা করেন। তার পদত্যাগ দাবি করছি।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নোয়াব খান বলেন, বিদ্যালয় বন্ধ রাখার জন্য সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সেটি অমান্য করা ঠিক হয়নি। আমিও বিদ্যালয়ে ওইদিন ছাত্র-ছাত্রী আসতে দেখেছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপদার বলেন, বিদ্যালয় খোলা ছিল, এটা আমার ভুল হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। সাধারণ ছুটির দিনে বিদ্যালয় খোলা রাখার কারণে আমাকে শোকজ করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম পাটোয়ারী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে। ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপদারকে শোকজ করা হয়েছে।

ইউএনও কে এম ইশমাম বলেন, বিষয়টি জানার পরে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক নাসির উদ্দীন তপদারকে শোকজ করেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X