কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দূষণ ছড়ানো ইটভাটা বন্ধে নতুন প্রযুক্তি আনছে সরকার

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে সভা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে সভা। ছবি : সংগৃহীত

পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা শনাক্তকরণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার। এর ফলে অগ্রাধিকার ভিত্তিতে অত্যন্ত ক্ষতিকর ইটভাটা শনাক্ত করে তা বন্ধ করা সহজ হবে। ফলে ইটভাটা সৃষ্ট বায়ুদূষণ হ্রাস করা সম্ভব হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, দূষণকারী ইটভাটার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব জানানো হয়। বলা হয়, ওই প্রযুক্তির নাম ‘Brick Kiln Tracker’। ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে প্রস্তুতকৃত এ ট্র্যাকার উপস্থাপনাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটর যৌথ উদ্যোগে আইটি ও রিমোর্ট সেন্সিং প্রযুক্তি নির্ভর ‘Brick Kiln Tracker’ তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ সর্বাধুনিক প্রযুক্তির এই ট্র্যাকারের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার ও সফল হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. মার্টিন ম্যাটসনসহ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X