কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সেবা প্রদানে অবহেলা কাম্য নয় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়।

তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠায়। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী রোববার সকালে ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে বিতার্কিকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X