কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহতাবকে নিয়ে জামায়াতের বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, একদলীয় সরকার নীতি-আদর্শহীন ও চরিত্র ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে দেশের ছাত্র-ছাত্রীদের চরিত্র ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান এই শিক্ষা কারিকুলাম প্রত্যাখ্যান করেছে। নৈতিকতা বিবর্জিত ও চরিত্র বিধ্বংসী শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দেশের শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়ে নৈতিকতা বিবর্জিত কারিকুলাম সংশোধনের আহ্বান জানিয়েছে। সরকার তার তোয়াক্কা না করে জাতির ঘাড়ে একটি অনৈতিক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। এরই প্রেক্ষাপটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব একজন সত্যিকারের আদর্শবান শিক্ষকের মতোই ভূমিকা পালন করেছেন। আসিফ তার বিবেকের তাড়নায় সমকামিতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। এটা বাংলাদেশের জনগণের হৃদয়ের প্রতিধ্বনি।

তিনি বলেন, আসিফের এই দৃঢ় ভূমিকার কারণে আমি তাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে মূলত জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলামের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসিফ মাহতাব যে সাহসী ও দৃঢ় অবস্থান নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশের শিক্ষক সমাজ, আলেম-ওলামা, ছাত্র-অভিভাবক ও আপামর জনতাকে এগিয়ে আসতে হবে। এটি আসিফ মাহতাবের ব্যক্তিগত কোনো ইস্যু নয়। এটি একটি জাতীয় ইস্যু। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিক শিক্ষা দিয়ে তাদের চরিত্র ধ্বংস করে দেওয়া হবে, আর দেশের ইসলামপ্রিয় জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে তা মনে করলে ভুল করা হবে।

তিনি আরও বলেন, সরকারের আত্মঘাতী শিক্ষানীতি রুখে দাঁড়াবার জন্য আমি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার অন্যায় আদেশ প্রত্যাহার করে অবিলম্বে তাকে পুনর্বহাল করার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X