কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আগামী ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। যেখানে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাইডলাইনে দেশটির চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে আলোচনা চলছে।

বৈঠক প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার কাছে সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি। শুধু জার্মানি ও ফ্রান্সের সরকারপ্রধানের অভিনন্দন বার্তার লিখিত কপি আমার কাছে পৌঁছে দিয়েছেন দুই রাষ্ট্রদূত।

গতকাল বুধবার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। এক অভিনন্দন বার্তায়, প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন চ্যান্সেলর।

এর আগের দিন ২৩ জানুয়ারি গণভবনে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X