কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে উধাও জার্মান সেনাবাহিনীর বিপুল গোলাবারুদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর গাফিলতি রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে জার্মান সরকারের। যে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষা করে, তারাই কিনা নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নিরাপদ রাখতে পারল না। এমনই এক বিব্রতকর অবস্থার মুখোমুখি এখন জার্মানির সেনাবাহিনী।

রাতের অন্ধকারে লরির ভেতর থেকে উধাও হয়ে গেল জার্মান সেনার হাজার হাজার রাউন্ড গোলাবারুদ। গেল ২৫ নভেম্বর রাতে বার্গ শহরের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। যা দেশটির নিরাপত্তা নিয়ে ভয়ংকর প্রশ্ন তুলেছে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনীর সাথে চুক্তিবদ্ধ একটি বেসামরিক পরিবহন সংস্থার চালক তার ট্রাকটি সারারাত ধরে একটি অরক্ষিত পার্কিং লটে ফেলে রেখে একটি হোটেলে ঘুমাতে গিয়েছিলেন।

পরের দিন, যখন চালানটি কাছাকাছি ক্লজউইজ ব্যারাকে পৌঁছায়, তখন দেখা যায় গোলাবারুদ উধাও। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কত পরিমাণ গোলাবারুদ চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে চুরির পরিমাণ প্রায় ২০ হাজার রাউন্ড। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই চালানে ছিল পিস্তলের ১০ হাজার রাউন্ড তাজা গুলি, অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ রাউন্ড ব্ল্যাঙ্ক বুলেট। পাশাপাশি ছিল বেশ কিছু স্মোক গ্রেনেড।

দেশটির প্রতিরক্ষা এই চুরিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কেন না এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়লে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে। জার্মান সেনাবাহিনী এবং পুলিশের যৌথ তদন্ত শুরু হয়েছে। তদন্তের মূল ফোকাস হলো চালক কেন একটি নিরাপদ স্থান খুঁজে পেতে ব্যর্থ হলেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে চালকদের এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য একটি বিশেষ হটলাইন আছে। কিন্তু, চালক সেই সাহায্য কেন নেয় নি তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই চুরি কিন্তু প্রথম নয়! স্যাক্সনি-আনহাল্ট অঞ্চলে গত কয়েক মাস ধরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আগস্টে বার্নবার্গে স্থানীয় পুলিশ ৯০ রাউন্ড গুলি হারানোর খবর দেয়। এর কয়েক সপ্তাহ আগে আইসলেবেনের কর্মকর্তারা ১৮০ রাউন্ড গুলি হারানোর কথা জানান। যদিও কর্তৃপক্ষ এই সাম্প্রতিক চুরির সঙ্গে আগের ঘটনাগুলোর তাৎক্ষণিক যোগসূত্র খুঁজে পাননি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X