কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির অফিস সহকারী বাধ্যতামূলক অবসরে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশলী বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশের মাধ্যমে মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

অফিস আদেশে বলা হয়, তিনি ধারাবাহিকভাবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাকে ৪টি কৈফিয়ত তলব করা হয়। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো প্রকার যোগাযোগ করা যায়নি। অতীতে যেমন তিনি ১৬১ দিন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তেমনি গত ২০২১ সালের ২৮ মে তারিখ হতে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে এভাবে অনুপস্থিত থাকাটা তার নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। তিনি অভ্যাসগত পলায়নপর। কর্তৃপক্ষের বিনানুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তার এমন কার্যকলাপ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (গ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের দায়ে দোষী এবং শাস্তিযোগ্য অপরাধ।

এই অবস্থায় বিভাগীয় মামলা রুজুকরণসহ চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য মর্মে প্রমাণিত হওয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষ মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৫০ (১) (খ) (ই) অনুযায়ী গুরুদণ্ড আরোপ করে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X