বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডারের মনোনয়ন দাবি

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডার সম্প্রদায় থেকে একজনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।

সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিপিএসএনের আহ্বায়ক অধ্যাপক হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ ওই বিবৃতিতে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৭ এবং ২৮-এর বিধানমতে সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সে বিবেচনা থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে, ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজন প্রতিনিধিকে সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হোক।

বিবৃতিতে বলা হয়, এতে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে বিশ্বাস করে বিপিএসএন। সর্বশেষ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রায় ২৪ হাজার ভোট পান। তাই বিপিএসএনের অনুরোধ, এই প্রার্থীকেই ওই সম্প্রদায় থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X