কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক সিরাজ

মো. শামীম জাহাঙ্গীর ও সেরাজুল ইসলাম সিরাজ। সংগৃহীত ছবি
মো. শামীম জাহাঙ্গীর ও সেরাজুল ইসলাম সিরাজ। সংগৃহীত ছবি

দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. শামীম জাহাঙ্গীর এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ, পরিচালনা সদস্য আশরাফুল ইসলাম ও হাসান আজাদ।

নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী ও দুই কমিশনার শামীম হাসান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক) ও কমিশনার তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক, জনসংযোগ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X