কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘রূপবান’ সিনেমার পরিচালক

হারুনর রশিদ। ছবি : সংগৃহীত
হারুনর রশিদ। ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হারুনর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হারুনর রশিদ। এর আগে ব্রেইন স্ট্রোক করে প্রায় পঁচিশ দিন চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন এ পরিচালক।

গত ৬ ডিসেম্বর রাতে ব্রেইন স্ট্রোক করেন তিনি। পরে জরুরিভিত্তিতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে শারীরিক অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না এ নির্মাতার।

এদিন বাদ জুমা জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে স্ত্রীর সমাধিতে সমাহিত করার কথা হারুনর রশিদের মরদেহ। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে হারুনর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রং’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরবর্তীতে ‘রঙিন রূপবান’ ও ‘গুনাইবিবি’ সিনেমা নির্মাণ করেছেন তিনি। আর সহকারী পরিচালক হিসেবে ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ সিনেমায় কাজ করেছেন হারুনর রশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X