কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনএম কার্যালয়ে পুনরায় ইসির পরিদর্শন

নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বিএনএমের সদস্যরা। ছবি: কালবেলা
নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বিএনএমের সদস্যরা। ছবি: কালবেলা

নতুন নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় কার্যালয় পুনরায় পরিদর্শন করেছে নির্বাচন কমিশনের ৪ সদস্যের টিম।

রোববার (০৯ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুর আলমের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে তারা দলের কার্যক্রম, গঠনতন্ত্র, ঘোষণাপত্র, বিভিন্ন রেজল্যুশন, অফিস ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি দলিল-দস্তাবেজ পরীক্ষা করেন।

এ সময় বিএনএমের আহ্বায়ক ড. আবদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, সদস্যসচিব মেজর (অব.) মুহাম্মদ হানিফ, কেন্দ্রীয় নেতা লে. কর্নেল (অব.) দিদারুল আলম, ড. আবু শামস মো. খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবুল কাশেম, মেজর (অব.) মো. ইমরান, লে. কর্নেল (অব.) নাজিম উদ্দীন, লে. কর্নেল (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন বাচ্চু, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) সাইদুল ইসলাম, মেজর (অব.) জিয়াউল আহসান, মেজর (অব.) শিবলী মোহাম্মদ সাদেক, এ এফ ওবায়দুল্লাহ মামুন, মো. সাইফুর রহমান, ফাতেমা রওশন আনোয়ার, আবুল খায়ের, হাসিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নির্বাচন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন বলে বিএনএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

এর আগে গত ৮ মে নির্বাচন কমিশনের একটি টিম বিএনএমের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X