কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডি জালিয়াতি রোধে অন্যের কম্পিউটার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জালিয়াতি রোধ করতে অন্যের কম্পিউটার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, এনআইডি সংশোধনের ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরি, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা ‘খ’ ক্যাটাগরি, উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তারা ‘ক’ ক্যাটাগরির সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকেন বিধায় ওই কর্মকর্তাদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) অ্যাকাউন্ট খুবই সংবেদনশীল। ওই কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে যাতে সিএমএস অ্যাকাউন্ট কমপ্রমাইজ না হয় সেজন্য তাদের কম্পিউটার বা ল্যাপটপে দপ্তরের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে কোনো কাজ না করেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করা হলো। কর্মকর্তাদের কম্পিউটারগুলোতে কমপ্লেক্স (জটিল) পাসওয়ার্ড দিয়ে লক রাখতে হবে এবং টেবিল থেকে ওঠার আগে অবশ্যই কম্পিউটার লক করে উঠতে হবে।

এ ছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, বিশেষভাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে আনঅথরাইজড কোনো সফটওয়ার, সার্ভিস চলছে কি না তা যাচাই করে দেখতে হবে। প্রয়োজনে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও সার্ভিস বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে নতুনভাবে অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটার ফ্রেশ করে ওই কম্পিউটারে সিএমএস ব্যবহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X