শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রিটার্ন না দেওয়া বাড়িওয়ালাদের খুঁজতে বিশেষ অভিযান : এনবিআর চেয়ারম্যান

আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি : সংগৃহীত
আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি : সংগৃহীত

যেসব বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেননি তাদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এনবিআরে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে বাড়িওয়ালার আয়কর রিটার্নের দাখিল প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনুষ্ঠানে ই-ক্যাবে প্রতিনিধি শাহিন হাসান, জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।

ই-ক্যাব জানায়, এটার জন্য আমরা বাড়িওয়ালাদের নোটিশ দিই। লেটার দিই। মাত্র ৩০ শতাংশের কাছ থেকে রিটার্ন জমার প্রমাণপত্র পাই। এর ফলে আমাদের ৩০ শতাংশ কর দিতে হয়। এমন প্রস্তাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজধানী ও চট্টগ্রামে বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিকদের রিটার্ন দিতে হবে। আয় কী, কতটুকু কর দিতে হবে সেটা এনবিআর দেখবে। তাদের রিটার্ন দিতেই হবে।

ই-ক্যাবের প্রতিনিধিদের প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আপনারা দেশের উন্নতি চান, বড় বড় কথাও বলেন, ট্যাক্স নেট বাড়ে না এনবিআরকে দোষারোপও করেন। আবার সিটি করপোরেশনের বাড়িওয়ালার রিটার্ন অব্যাহতি দাবি করেন? কোন বাড়িওয়ালা রিটার্ন জমা দেয় না। আপনারা বলার পরেও আপনাদের কাছে বাড়ি ভাড়া দেয় না তাদের ব্যাপারে আমার কাছে অভিযোগ দেন। আপনারা বাড়িওয়ালাদের রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করেন।

তিনি আরও বলেন, ধরে নেওয়া হয় একজন বাড়িওয়ালার কর দেওয়ার সক্ষমতা আছে। মহানগর এলাকায় বাড়ির মালিক এখনো রিটার্ন দিচ্ছে না। আমরা এতদিন তাদের কনভিন্স করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। মহানগরের বাড়ির মালিকদের তালিকা করেছি। ডেসকো মিটারের মালিক, ওয়াসার বিল কে দেয় এগুলা থেকে আমরা মালিকদের চিহ্নিত করেছি। আমরা এখন স্পেশাল ড্রাইভ দেব।

তিনি বলেন, আমরা রিটার্ন দাখিল সহজ করে দিয়েছি। অনলাইনেই রিটার্ন দাখিল করা যায়। এত কিছুর পরেও রিটার্ন দাখিল না করার কোনো কারণ নেই। অচিরেই স্পেশাল ড্রাইভ দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X