কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পানগাঁও আইসিটিকে মুখ থুবড়ে পড়তে দেওয়া যাবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অতিথিরা। ছবি : কালবেলা
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অতিথিরা। ছবি : কালবেলা

সবকিছু সম্ভাব্যতা যাচাই করে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ করা হয়েছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই টার্মিনালে বড় অংকের টাকা বিনিয়োগ করা হয়েছে। এটিকে মুখ থুবড়ে পরতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালের’ বিদ্যমান সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এম মতিউর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ কাস্টমস, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশনসহ কন্টেইনার অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিমন্ত্রী বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি’র ইতিহাস ও গবেষণাধর্মী ‘জানতে ইচ্ছে করে’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রতিমন্ত্রী। সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসলাম সানি, সাংবাদিক সোহেল সানি, প্রকাশনা প্রতিষ্ঠান মননশীলনের অন্যতম কর্ণধার মুহম্মদ আকবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X