কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারায় জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বুধবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতি দেন দলটির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

বিবৃতিতে তারা বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর কেবল একটি বাণিজ্যিক স্থাপনা নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক, কৌশলগত ও সার্বভৌম নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ বন্দরকে কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী, আত্মনির্ভরশীলতা বিরোধী ও জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, যেকোনো জাতীয় সম্পদ পরিচালনার ক্ষেত্রে দেশের দক্ষ জনবল, অভ্যন্তরীণ প্রতিষ্ঠান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিদেশি নিয়ন্ত্রণের আওতায় এ বন্দর গেলে অর্থনৈতিক তথ্য ফাঁস, কৌশলগত হস্তক্ষেপ ও জাতীয় নির্ভরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

সরকারকে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে তারা বলেন, চট্টগ্রাম বন্দর যেন কোনোভাবেই বিদেশি নিয়ন্ত্রণে না যায়—এটি জাতির নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। আমরা দেশের সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাই— এই ষড়যন্ত্রমূলক চুক্তির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X