কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওমর ফারুখ ও মহিব্বুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মো. ওমর ফারুখ, সাধারণ সম্পাদক পদে ড. মো. মহিব্বুল আহসান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইউজিসি অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ওমর ফারুখ ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক এবং মহিব্বুল আহসান একই বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত। ১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মোস্তাফিজার রহমান ও মো. আ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ এবং সদস্য এম মারুফ আলম জেমস, মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী ও মো. আবদুল্লাহ আল মামুন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ আমিনুল ইসলাম।

নির্বাচন কমিশনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X