কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াসিকা আয়শা খান

ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত
ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বেগম ওয়াসিকা আয়শা খান। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

এরপর নতুন সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানান। এতে নতুন প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক এমপি হন ওয়াসিকা আয়শা খান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনৈতিক প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে।

ওয়াসিকা আয়শা খান ১৯৭১ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বাবা আতাউর রহমান খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।

জানা গেছে, এর আগে ২০১৪ সালে ও ২০১৮ সালের সংসদে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ওয়াসিকা। তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। এ ছাড়া ওয়াসিকা বিস্তার : চিটাগাং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য ওকালতি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন ওয়াসিকা আয়শা খান। এবারও সংসদ সদস্য হয়ে জনকল্যাণে কাজ করতে চান এ রাজনীতিবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X