কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘মালয়েশিয়ার জেলের চাবি এনজেড ট্রাভেলের হাতে’ নামে দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদে সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর নাম প্রকাশের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

দৈনিক কালবেলায় পাঠানো এক প্রতিবাদ লিপিতে মোস্তফা ইমরান রাজু দাবি করেছেন, প্রকাশিত সংবাদে রাজুর নাম প্রকাশের বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মোস্তফা ইমরান রাজু বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার দুবারের সভাপতি ও কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি দীর্ঘদিন ধরে দেশের জনপ্রিয় একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন। নিজের কাজের মাধ্যমে প্রবাসীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

উল্লেখ্য, মোস্তফা ইমরান রাজুর নেতৃত্বে সম্প্রতি মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় সভা করে প্রবাসী সাংবাদিকরা। সেখানে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাজা শেষে জেলখানার লোক মালয়েশিয়া থেকে সহজে দেশে পাঠানোর বিষয়ে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানায় সাংবাদিক মোস্তফা ইমরানসহ অন্যান্য প্রবাসী সাংবাদিকরা। টিকিট কিংবা অন্য কোনো জটিলতায় কোনো প্রবাসী ভাইকে দেশে ফেরত পাঠাতে অসুবিধা হলে সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয় ওই সভায়।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসানের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কন্সুলার কাউন্সিলর জি এম রাসেল রানা, লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, মিডিয়া শাখার মারুফ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X