কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১১:৪৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ডিবিপ্রধান হারুন ও এডিসি নাজমুল

ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ডিবিপ্রধান হারুন ও এডিসি নাজমুল। ছবি : কালবেলা
ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ডিবিপ্রধান হারুন ও এডিসি নাজমুল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উদ্যোগে ‘ডিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ দ্বৈতভাবে বিজয়ী হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর–রশীদ এবং ডিবি-সাইবারের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি ব্যাডমিন্টন ইনডোরে ‘ডিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৪’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় এমন আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়। উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার।

এর আগে গত বুধবার রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিসে এ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ঢাকা মহানগর পুলিশের নারী ও পুরুষ সদস্যের মোট ৪৪টি দল অংশগ্রহণ করে।

যার মধ্যে পরিদর্শক থেকে তদূর্ধ্ব (পুরুষ) ১৫টি, কনস্টেবল থেকে উপপরিদর্শক (পুরুষ) ১৯টি, পরিদর্শক থেকে তদূর্ধ্ব (নারী) ৬টি এবং কনস্টেবল থেকে উপপরিদর্শক (নারী) ৪টি দল অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১০

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১১

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৩

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৪

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৫

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৭

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৮

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৯

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

২০
X