কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বড় ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদে টানা ৫-৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। পুরোনো ছবি
ঈদে টানা ৫-৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। পুরোনো ছবি

পবিত্র মাহে রমজান মাস চলছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ঈদে টানা ৫ থেকে ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা বলেন, এবার ঈদুল ফিতরে টানা পাঁচ-ছয় দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি বছর ঈদের আগে আগে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বছর পবিত্র মাহে রমজান শুরু হয়েছে ১২ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। সে হিসেবে ১০-১১-১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের (পহেলা বৈশাখ) ছুটি। তবে, রমজান মাস যদি ২৯ দিন হয় তাহলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। এর ফলে টানা ছয় দিন ছুটি পেয়ে যেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

ঈদুল ফিতর নির্ধারিত হয় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। বাংলাদেশে এই কাজের জন্য রয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আ. হামিদ জমাদ্দার বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সঙ্গে আমরা এখনো কোনো বৈঠক করিনি। আমরা সাধারণত ২৯ রোজায় বৈঠকে বসি এবং তারপর চাঁদ দেখা সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত জানাই।

এদিকে, ঈদ সামনে রেখে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর আগামী ৪ এপ্রিল শুরু হবে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X