কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ রিসোর্টগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কথা বলেন সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কথা বলেন সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, গাজীপুরে বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপিত রিসোর্টসহ অন্যান্য স্থাপনার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, অবৈধ বনভূমি দখলের ম্যাপিং করা হচ্ছে। বনের জমি দখলকারী সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ব্যক্তি ও সংস্থা যেই হোক না কেন, একশন হবে তাৎক্ষণিক। এ বিষয়ে কোনো আপস হবে না।

মন্ত্রী বলেন, ২৬ হাজার একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোয় জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৩ এপ্রিল) গাজীপুর জেলার বনভূমি রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অতিমাত্রায় দূষণের কারণে গাজীপুরের কিছু এলাকায় শাকসবজি পর্যন্ত জন্মাতে পারছে না, মাছ বেঁচে থাকতে পারছে না। এখানকার চ্যালেঞ্জগুলো পরিষ্কার, একবারে সব সমস্যা সমাধান হবে না। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ বনের জায়গা দখল বা পরিবেশের ক্ষতি করতে পারবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হবে। পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী এ সময় কর্মকর্তাদের বলেন, স্বচ্ছতার সঙ্গে এবং সমন্বয় করে কাজ করলে পরিবেশের উন্নয়ন হবেই।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X