কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনে ফিরতি যাত্রা : ১৯ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদ উদযাপন শেষে ঘরে ফেরা মানুষের স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের অনলাইনে এ টিকিট ক্রয় করতে হচ্ছে।

এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ টিকিট রিফান্ড করা যাবে না।

এ ছাড়া রেলে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। গত ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে। আর গত ৩ এপ্রিল থেকে ঈদের ফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X