কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০২:৪৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভা সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি সচিব বলেন, তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

এর আগে শনিবার (১৫ জুলাই) নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূর্ণ হবে। এ সময়ের মধ্যেই এ আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।

গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন রেবেকা মমিন (৭৬)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের সংসদ সদস্য ছিলেন এবং সাবেক খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X