বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএডিসির জনবল কমে অর্ধেক, রাস্তায় নামল কর্মচারীরা

মতিঝিলের কৃষি ভবনের সামনে মানববন্ধনে কর্মচারীরা। ছবি : কালবেলা
মতিঝিলের কৃষি ভবনের সামনে মানববন্ধনে কর্মচারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)-এর জনবল কমে অর্ধেক হলো এবার। প্রতিষ্ঠানটির জনবল কাঠামো ৬ হাজার ৮০০ থেকে ৩ হাজার ১৭ জনে নামিয়ে গত ১৯ জুন পরিপত্রও জারি করা হয়।

এমন সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১৬ জুলাই) আন্দোলনে নামেন কর্মচারীরা।

বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের ব্যানারে আজ সকালে রাজধানীর মতিঝিলের কৃষি ভবনের সামনে মানববন্ধন করে তারা। এসময় দাবি না মানলে আগামী মঙ্গলবার সারা দেশের বিএডিসি কার্যালয়ের সামনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তাছাড়া বুধবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কর্মসূচি দেন কর্মচারীরা।

কৃষকের হাতে সার-বীজ আর মাঠে সেচ দেওয়ার দায়িত্বে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। দীর্ঘদিন ধরে জনবল সংকটে দায়িত্ব পালনে বিপাকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। অর্ধেক জনবলে চলছে বিএডিসির কার্যক্রম।

এমন পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় শূন্যপদ পূরণের উদ্যোগ নিলে উল্টো জনবল কাটছাঁট করে অর্থ মন্ত্রণালয়।

এদিকে পরিপত্র সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেনদরবার চালিয়ে যাচ্ছে কৃষি মন্ত্রণালয় ও বিএডিসি।

বিএডিসি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে বিএডিসিতে ৬ হাজার ৮০০ জনবল মন্ত্রিপরিষদে অনুমোদন হয়। ওই সময় ১ হাজার ৭০০ কর্মকর্তা এবং ৫ হাজার ১০০ কর্মচারী নিয়ে জারি করা হয় জনবল কাঠামোর প্রজ্ঞাপন।

এর মধ্যে বর্তমানে ৩ হাজার ১৭ জন কর্মরত আছেন। বাকি ৩ হাজার ৭৮৩টি পদ শূন্য পড়ে আছে। জনবল সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি শূন্যপদ পূরণের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রায় ২০০ গাড়িচালক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয় বিএডিসির জনবল কাঠামো ৩ হাজার ১৭ জনে নামিয়ে এনে পরিপত্র জারি করে। এতে আটকে যায় নতুন নিয়োগ প্রক্রিয়া।

সংশ্লিষ্টরা বলছেন, অনেক পদেই জনবল কমানো হয়েছে। সংস্থার পরিচালক সদস্য পদ ছিল চারটি, এখন দুটি দেখানো হয়েছে। এটি বিএডিসি আইনের পরিপন্থি। তবে অর্থ মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করেছে, এটাই চূড়ান্ত নয়। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দিয়েছি, আশা করছি সমাধান হবে।

বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের নেতারা বলেন, ‘বিএনপি সরকারের আমলে দুই দফায় বিএডিসির ১৩ হাজার কর্মচারী ছাঁটাই করা হয়। এর পর থেকে বিএডিসি চাহিদার বিপরীতে কম জনবল নিয়েই কার্যক্রম চালিয়ে আসছে।

দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএডিসির জনবল ৯ হাজার ৩৫৫ জন করতে সম্মতি দেন। এটি ওই বছর জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। এখন জনবল না বাড়িয়ে উল্টো কমিয়ে দেওয়া হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X