কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
৪৩তম বিসিএস

নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে ঢাবিতে মানববন্ধন

সোমবার বিকেলে ৪৩তম বিসিএসের চাকরিপ্রত্যাশীরা নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মানববন্ধন করে। ছবি : কালবেলা
সোমবার বিকেলে ৪৩তম বিসিএসের চাকরিপ্রত্যাশীরা নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মানববন্ধন করে। ছবি : কালবেলা

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলসহ, ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশ করে পর্যাপ্ত সময় নিয়ে নতুন নন-ক্যাডার বিজ্ঞপ্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফলপ্রত্যাশীরা।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের চাকরিপ্রত্যাশীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম বাতিল করে অধিকসংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং পূর্বতন বিসিএসের সাথে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাস করার দাবি জানান। তারা একইসাথে নন-ক্যাডারের বিজ্ঞপ্তিকে বৈষম্য ও প্রহসনমূলক বলে অভিহিত করেন।

চাকরিপ্রত্যাশীরা বলেন, ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল একসাথে দেওয়ার কোনো বিধি না থাকা সত্ত্বেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসে তড়িঘড়ি করে একসাথে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছেন। যার ফলে সময় স্বল্পতার কারণে নন-ক্যাডার পদের সংখ্যা অন্যান্য বিসিএসের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

তারা আরও বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

প্রসঙ্গত, ক্যাডার ও নন-ক্যাডারে ফলাফল আলাদা দেওয়াসহ ৪ দফা দাবিতে গত ১১ ডিসেম্বর থেকে ফলাফল প্রত্যাশীরা আন্দোলন করে যাচ্ছেন। তবে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশের পর তা শুধু নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের এক দফা দাবিতে মোড় নেয়। তারা আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

আ.লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

১০

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

১১

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৩

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

১৪

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

১৫

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

১৬

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১৭

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১৮

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১৯

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

২০
X