কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না তাপমাত্রা। দিন দিন বেড়েই চলেছে দেশের তাপমাত্রা। এতে অস্বস্তিতে রয়েছে জনজীবন।

চলমান এমন তাপপ্রবাহ নিয়ে কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) আবহাওয়ার অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়ার অফিসের কর্মকর্তা জানান, দিনের পর দিন তাপপ্রবাহ বাড়বে, যা পুরো এপ্রিল মাসই থাকবে। তবে বৃষ্টি হলেই অঞ্চলভেদে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দু-একদিনের মধ্যে ঢাকা বিভাগ ও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা নেই।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়াও রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ১৯ এপ্রিল সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরের দিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

১০

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

১১

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

১২

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

১৩

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

১৪

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১৫

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১৬

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১৭

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৮

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৯

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২০
X