স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে এবার দলে ভিড়িয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের এই কাটার মাস্টারকে।

নতুন মৌসুমের আগে মোস্তাফিজের সাবেক এই দল কোচিং স্টাফকেও ঢেলে সাজাচ্ছে। প্রধান কোচ অভিষেক নায়ারের সাথে সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদির পর এবার ফিল্ডিং কোচ নিয়োগ দিল কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার কোচ হিসেবে থাকছেন আন্দ্রে রাসেল। মেন্টর হিসেবে আগের মৌসুমে কাজ করা ডোয়াইন ব্রাভোই থাকছেন কেকেআরের ডেরায়।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ দিশান্ত যাগনিক। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন তিনি। সেই যাগনিক এবার যোগ দিলেন কেকেআরের ড্রেসিংরুমে।

ঘরোয়া ক্রিকেটে জম্মু এবং কাশ্মীরের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন যাগনিক। তার অধীনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল জম্মু এবং কাশ্মীর। খেলোয়াড়ি জীবনে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ভালোই খ্যাতি ছিল যাগনিকের। খেলা ছেড়ে কোচিংয়ে নাম লেখান। খেলোয়াড় হিসেবে যে রাজস্থান রয়্যালসে খেলেছেন সেখানেই কোচিং করিয়েছেন দীর্ঘ দিন। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজস্থানের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X