কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি। পুরোনো ছবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি। পুরোনো ছবি

সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে আটক কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট থেকে কয়েকজন সাংবাদিক অনৈতিক সুবিধা নিয়েছেন, এমন মৌখিক বক্তব্যের ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানায় সংগঠনের নেতারা।

শুক্রবার (২৬ এপ্রিল) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, দুর্নীতির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তির কয়েকজন সংবাদিকর্মী নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া নৈতিকতাবিরোধী, উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনের লঙ্ঘন। অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ডিআরইউ।

নেতারা বলেন, অবৈধভাবে আর্থিক লেনদেনসহ যেকোনো ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সংগঠনের কোনো সদস্য বেআইনি কাজ করলে তাকে সুরক্ষা করা যেমন সংগঠনের কাজ নয়, একইভাবে তদন্ত শেষ না করে এবং বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে শুধু একজনের মৌখিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গণমাধ্যম কর্মীদের বিরত করার হীন মানসিকতা বলে মনে করেন ডিআরইউ নেতারা।

অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত অডিও-ভিডিও কন্টেন্ট প্রত্যাহারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতারা। উদ্ধৃত পরিস্থিতিকে পুঁজি করে কেউ যেন সাংবাদিক সমাজকে বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X