কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই বজ্রসহ বৃষ্টি

সিলেট অঞ্চলে রাতেই তীব্র ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত
সিলেট অঞ্চলে রাতেই তীব্র ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত

রাতেই সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের আট বিভাগের ওপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে আরও তিন দিনের (বুধবার পর্যন্ত) হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আজকের তুলনায় কাল তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বাড়বে।

এদিকে, কালবৈশাখীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে; অর্থাৎ, ২ অথবা ৩ তারিখে বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ যথারীতি বিদ্যমান থাকবে। মে মাসের শেষ দিকে আস্তে আস্তে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আবহাওয়াবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X